vocabulary

বাক্যে Idioms এর ব্যবহার এবং চেনার উপায়

বাক্যে Idioms এর ব্যবহার এবং চেনার উপায়

বাক্যে Idioms এর ব্যবহার এবং চেনার উপায়

পরিচিতি : Idioms হলো একাধিক শব্দের সমষ্টি যাহা বাক্যে phrase এর ন্যায় কাজ করে, কিন্তু শুধু মাত্র পার্থক্যটা হলো এক জায়গায় সেটা হলো বাক্যে idioms এর শব্দসমষ্টির অর্থ প্রকাশ।

যেমন: বাক্যে phrase গুলো আক্ষরিক অর্থ অর্থাৎ actual অর্থ প্রকাশ করে।
অন্য দিকে idioms গুলো আক্ষরিক অর্থ প্রকাশ না করে রূপক অর্থ প্রকাশ করে। নিচে phrase এবং idioms এর দুইটি উদাহরণ দেওয়া হলো বুঝার সুবিধার জন্য। যেমন:

  • It’s raining cats and dogs…. এর অর্থ হলো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখানে cats and dogs = মুষলধারে…রূপক হিসেবে অর্থ দিচ্ছে। আবার আক্ষরিক অর্থে এর অর্থ দাড়ায় বিড়ালগুলো এবং কুকুরগুলো যাহা বাক্যে ব্যবহার করা অবাস্তব।
  • There is a garden in front of our house…এর অর্থ হলো আমাদের বাড়ীর সামনে একটি বাগান আছে। এখানে front এর আভিধানিক অর্থ হলো সম্মুখ, সেই মোতাবেক in front of এর অর্থ হলো সম্মুখে। অর্থাৎ এখানে in front of এই phrase টি আক্ষরিক অর্থ প্রকাশ করছে এতে কোন সন্দেহ নেই।

নিচের বাক্যে কিছু idioms এর ব্যবহার দেখানো হলো। যেমন:

  • at sixes and sevens (বিশৃঙ্খলা অবস্থায় থাকা) = All the furniture in the room were at sixes and sevens….(রুমে আসবাবপত্র গুলো বিশৃঙ্খলা অবস্থায় ছিল।)
  • bag and baggage (তল্পিতল্পা সহ)= He left his village bag and baggage… (সে তল্পিতল্পা সহ গ্রাম ত্যাগ করিল।)
  • black sheep (কুলাংগার)= He is nothing but a black sheep of his family…. (সে তাঁর পরিবারের একজন কুলাংগার ছাড়া আর কিছু না।)

আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।
পরবর্তী আকর্ষণ : বাক্যে Interjectional phrase এর ব্যবহার

About the author

Mafijul Islam

Hi! I'm Mafijul, the founder of Easy Way Grammar. I have been working in the English Grammar Learning industry for the last few years. I love to share my experiences with people and hope you are enjoying my information and lessons!

Leave a Comment